banner

SLIDE BAR

Image Slider By nurmonyitworld.net.ms NUR-MONY IT WORLD ENG.KAMRUL HASAN IFAZ. ''প্রযুক্তিকে ভালবাসুন।প্রযুক্তির সাথে থাকুন সবসময়, প্রযুক্তির আলো ছড়িয়ে দিন বিশ্বময়”

হেডলাইন

WELCOME TO OUR BLOG SITE.IF U LIKE OUR BLOG PLEASE SHEAR UR FRIENDS.Email us to inform about our wrong information. to inform about product price and specification, to inform about new product in the market, to inform that what you want to know?THANKS VISIT OUR BLOGSITE
স্বাস্থ্য ও মানবদেহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য ও মানবদেহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩১ জানুয়ারি, ২০১৩

বাইসাইকেল চালান, সুস্থ্য থাকুন


bi-cycleজীবনের কাছ থেকে যা চাই তা হলো, শরীর ভালো থাকা আর মন ভালো থাকা। যদি স্বাস্থ্যের উন্নতি চাই, ভালো থাকতে চাই, তা হলে খেতে হবে ভালো খাবার, পুষ্টিকর খাবার আর করতে হবে নিয়মিত শরীরচর্চা। এভাবে সৃষ্টি হবে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের অভ্যাস।এ জন্য চাই দিনে মাত্র ৩০ মিনিটের মাঝারি ব্যায়াম। ভালো থাকতে হলে সাইকেল চালাতে হবে ৩০ মিনিট। প্রতিদিন। ফিটনেস উন্নত করতে হলে এবং বজায় রাখার চমৎকার উপায় হলো বাইসাইকেল চালানো।
মাত্র ৩০ মিনিট দিনে। বাইসাইকেল চালালে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অর্ধেক কমে আসে।

২২ জানুয়ারি, ২০১৩

উচ্চতা-ওজনের অনুপাত

মহিলাদের উচ্চতা থেকে ওজনের অনুপাত
উচ্চতা কম (পাউণ্ড/কেজি) সঠিক (পাউণ্ড/কেজি) বেশী (পাউণ্ড/কেজি)
৪’১০” ১০০/৪৫.৫ ১১৫/৫২.২ ১৩১/৫৯.৫
৪’১১” ১০১/৪৫.৯ ১১৭/৫৩.১ ১৩৪/৬০.৯
৫’০” ১০৩/৪৬.৮ ১২০/৫৪.৫ ১৩৭/৬২.৩
৫’১” ১০৫/৪৭.৭ ১২২/৫৫.৪ ১৪০/৬৩.৬
৫’২” ১০৮/৪৯.১ ১২৫/৫৬.৮ ১৪৪/৬৫.৫
৫’৩” ১১১/৫০.৫ ১২৮/৫৮.১ ১৪৮/৬৭.৩
৫’৪” ১১৪/৫১.৮ ১৩৩/৬০.৪ ১৫২/৬৯.১
৫’৫” ১১৭/৫৩ ১৩৬/৬০.৮ ১৫৬/৭০.৯
৫’৬” ১২০/৫৪.৫ ১৪০/৬৩.৬ ১৬০/৭২.৭
৫’৭” ১২৩/৫৫.৯ ১৪৩/৬৫ ১৬৪/৭৪.৫
৫’৮” ১২৬/৫৭.২ ১৪৬/৬৬.৩ ১৬৭/৭৯.৯
৫’৯” ১২৯/৫৮.৬ ১৫০/৬৮.২ ১৭০/৭৭.৩
৫’১০” ১৩২/৬০ ১৫৩/৬৯.৫ ১৭৩/৭৮.৬
৫’১১” ১৩৫/৬১.৩ ১৫৬/৭০.৯ ১৭৬/৮০
৬’০” ১৩৮/৬২.২ ১৫৯/৭২.৩ ১৭৯/৮১.৪

পুরুষদের উচ্চতা থেকে ওজনের অনুপাত

উচ্চতা কম (পাউণ্ড/কেজি) সঠিক (পাউণ্ড/কেজি) বেশী (পাউণ্ড/কেজি)
৪’১০” ১২৩/৫৫.৯ ১৩৪/৬০.১ ১৪৫/৬৫.৯
৪’১১” ১২৫/৫৬.৮ ১৩৭/৬২.৩ ১৪৮/৬৭.৩
৫’০” ১২৭/৫৭.৭ ১৩৯/৬৩.২ ১৫১/৬৮.৬
৫’১” ১২৯/৫৮.৬ ১৪২/৬৫.৫ ১৫৫/৭০.৫
৫’২” ১৩১/৫৯.৫ ১৪৫/৬৫.৯ ১৫৯/৭২.৩
৫’৩” ১৩৩/৬০.৪ ১৪৮/৯৭.২ ১৬৩/৭৪.১
৫’৪” ১৩৫/৬১.৩ ১৫১/৬৮.৬ ১৬৭/৭৫.৯
৫’৫” ১৩৭/৬২.৩ ১৫৪/৭০ ১৭১/৭৭.৭
৫’৬” ১৩৯/৬৩.১ ১৫৭/৭১.৪ ১৭৫/৭৯.৫
৫’৭” ১৪১/৬৪.১ ১৬০/৭২.৭ ১৭৯/৮১.৩
৫’৮” ১৪৪/৬৫.৫ ১৬৪/৭৪.৫ ১৮৩/৮৩.১
৫’৯” ১৪৭/৬৬.৮ ১৬৭/৭৫.৯ ১৮৭/৮৫
৫’১০” ১৫০/৬৮.২ ১৭১/৭৭.৭ ১৯২/৮৭.৩
৫’১১” ১৫৩/৬৯.৫ ১৭৫/৭৯.৫ ১৯৭/৮৯.৫
৬’০” ১৫৭/৭১.৪ ১৭৯/৮১.৩ ২০২/৯১.৮

বডি ফ্যাট ক্যাকুলেটর

বডি ফ্যাট ক্যাকুলেটর

বডি ফ্যাট ক্যালকুলেটর

শরীরে চর্বির মাত্রা

মহিলা পুরুষ
দরকারী চর্বি ১০-১২% ২-৪%
অ্যাথলেট ১৪-২০% ৬-১৩%
ফিটনেস ২১-২৪% ১৪-১৭%
গ্রহণযোগ্য ২৫-৩১% ১৮-২৫
মাত্রাতিরিক্ত ৩২% + ২৫% +

নাকের দুর্গন্ধে অন্যের দুর্গতি

nose-probleঅনেক সময় অনেকেরই নাকের দুর্গন্ধ হয়ে থাকে। নাকের এ দুর্গন্ধ বেশির ভাগ ক্ষেত্রেই রোগী নিজেই অনুভব করে থাকেন। তবে একটি রোগ আছে, যে ক্ষেত্রে রোগীর নাকের দুর্গন্ধে অন্যরা নাক চেপে থাকেন বা দূরে সরে যান। কিন্তু রোগী নিজের নাকের দুর্গন্ধ অনুভবই করেন না। কারণ, বিশেষ সেই রোগটির কারণে রোগীর নাকের ঘ্রাণশক্তি বেশির ভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়। নাকের এ দুর্গন্ধ কারও ক্ষেত্রে সাময়িক, কারও ক্ষেত্রে স্থায়ী রূপ লাভ করে। নাকের এ ব্যতিক্রমী রোগের নাম এট্রোফিক রাইনাইটিস। এ রোগে নাকের ঝিল্লি ধীরে ধীরে মরে যায়। নাকের দুর্গন্ধ অনেক কারণে হয়ে থাকে। তবে যেসব কারণে সাধারণত নাকে দুর্গন্ধ হয় এবং রোগী নিজেও তা টের পান,

চর্বির ভালো-মন্দ

fat
চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। অনেকে ভাবেন চর্বি খেলেই হূদেরাগ হবে। ব্যাপারটি তা নয়। প্রয়োজনীয় ও পরিমিত চর্বি নিয়মিত আহারের অংশ হতে পারে। এ বিষয়টি খতিয়েদেখাই আজকের মূল প্রতিপাদ্য
খাদ্যে চর্বি সম্বন্ধে প্রচলিত জ্ঞান ও ধারণার পরিবর্তন ঘটেছে। একসময় তেল ও চর্বি মানেই অস্বাস্থ্যকর, এমন একটি ধারণা ছিল। মনে করা হতো, তেল-চর্বি খেলে হয় হূদেরাগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগ। কিন্তু গবেষকেরা দেখেছেন, সব চর্বি ও তেলই মন্দ নয়, আছে চর্বির ভালো-মন্দ, আছে ভালো-মন্দ চর্বি।

রক্তের চিনিতে মেজাজ চিনি

blood sugarরক্তে সুগার বেড়ে গেলে মন-মেজাজে কী রকম প্রভাব পড়ে—তা নিয়ে কথা হচ্ছিল। রমনা পার্কে হাঁটা সেরে বকুলতলায় জমায়েত হয়েছিলেন তাঁরা। হাঁটার সঙ্গীদের সঙ্গ কী করে ছাড়ি? যোগ তো দিতেই হয়।
ডায়াবেটিসের রোগী প্রায় সবাই। তাই এসব নিয়ে কথাবার্তা। হাঁটার সঙ্গীদের নাম সব কাল্পনিক। নাম উল্লেখ প্রয়োজন নেই। বঙ্কুবাবু বলছিলেন, ‘ডায়াবেটিস নিয়ে কত জটিলতাই হয়। আমারও যে মাঝেমধ্যে হয় না, তা-ও নয়। তবে আমার রক্তের সুগার যখন টালমাটাল করে, আমি বেশ বুঝি, কেমন যেন বিষণ্ন হয়ে যায় মন।

দাঁত তো মাজি তবু…


brush-teethআমরা প্রায় অভিযোগ পাই যে অনেকেই নিয়মিত মুখ পরিষ্কারের চেষ্টা করে। তার পরও দাঁতে গর্ত বা মাড়ি দিয়ে রক্ত পড়ে। আপাতদৃষ্টিতে এমনটা হওয়া উচিত নয়। প্রত্যেককে স্পষ্টভাবে জানতে হবে, প্রতিদিন দাঁত ব্রাশ আর সঠিক নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ এক কথা নয়। দাঁতের গঠন ও অবস্থান অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কারের নিয়ম শিখতে হবে এবং তা নিয়মিত মেনে চলতে হবে

১৭ জানুয়ারি, ২০১৩

আপেলর পুষ্টিগুণ সম্পর্কে জানুন

সেই ১৯ শতক থেকে ইংরেজীতে একটি প্রবাদ আছে—“An apple a day, keeps the doctor away”. বুঝতেই পারছেন প্রতিদিন আপেল খাওয়ার গুরুত্ব কতখানি? অন্যান্য ফল কেন নয়? কেন কলা, কমলা, পেয়ারা বা আম নয়? কারণ আপেলে একসাথে সব পুষ্টি উপাদান আছে, যা বিভিন্ন ফলে থাকলেও একসাথে একটি ফলে নেই| তাই এই প্রবাদের প্রচলন ও আপেল খাওয়ার গুরুত্ব অনেক|
 undefined
আপেল একটি অত্যন্ত পরিচিত ফল, যা সব যায়গায় পাওয়া যায়| দিনে এক থেকে দুইটি আপেল খেলে হার্টের সমস্যা থেকে মুক্ত থাকা যায়| গবেষণা থেকে পাওয়া গেছে যে– দিনে একটি আপেল খেলে রক্তের ক্ষতিকর LDL Cholesterol কমে|
সেই সাথে আরো পাওয়া গেছে যে, আপেল রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে

১৪ জানুয়ারি, ২০১৩

স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ উপাদান

healthy food
দৈনন্দিন আমরা যেসব খাবার খাই, তাতে থাকে শর্করা, আমিষ, তেল, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শর্করা, আমিষ, তেল—এগুলো খাদ্যনালিতে হজম হয় এবং তা থেকে আমরা ক্যালরি বা শক্তি এবং পুষ্টি পাই। ভিটামিন ও খনিজ লবণও আমাদের পুষ্টি দেয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খাবারে এসব উপাদানের সঙ্গে আরও থাকে খাদ্য-আঁশ।

কাঠবাদাম-কাহিনী


kath-badamকাঠবাদাম উৎসবের খাবারে একটি পরিচিত নাম। আমরা কাঠবাদামকে ক্ষীর, পায়েস, সেমাইয়ের সঙ্গেই দেখতে অভ্যস্ত। আমরা অনেকেই জানি না যে কাঠবাদাম খালি মুখেও খাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। যেকোনো বড় অস্ত্রোপচারের পর বা দেহের কোনো হাড় ভেঙে গেলে, কাঠবাদাম খেলে হাড় পুষ্টি পাবে দ্রুত। লম্বা আকারের বাদাম, খোসা (পাতলা আবরণ) ছাড়িয়ে খেতে হয়। কাঁচা খেতে পারলে খুব ভালো। কাঁচা হজম করতে না পারলে পানিতে ভিজিয়ে খাবেন। বাদামের ওপর পাতলা বাদামি বা খয়েরি রঙের আবরণ থাকে। পানিতে ১০ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখলেই খোসাটা উঠে যায়। চিবিয়ে বা খাবারের সঙ্গে মিশিয়ে সেদ্ধ করে খাওয়া যায়।

আদর্শ মা-বাবার ভূমিকায়


idol-parentsমা-বাবা বুঝতে পারেন বা না পারেন, এ কথা সত্যি, সন্তান সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার মতো আপনাদের অবলোকন করছে—আপনাদের দেখে শিখছে। মাঝেমধ্যে তা কপি করে নেয়, মা-বাবার রোল মডেল হয়ে অভিনয় করে দেখায়। আপনারা কীভাবে মানসিক চাপ মোকাবিলা করেন, ব্যর্থতা কীভাবে গ্রহণ করেন, বন্ধুর সঙ্গে কী রকম করে তর্ক করেন—সব। তবে এখন থেকে তার মধ্যে উচ্চ আদর্শ জাগ্রত করতে চাইলে অন্যকে সম্মান, বন্ধুভাবাপন্ন, সৎ, দয়াপরবশ হওয়া, ধৈর্য ধরার মতো গুণগুলো তার সামনে নিজেকে প্রতিস্থাপন করে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যসম্মত জীবন যাপন, ব্যায়ামচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান না করা ইত্যাদি সু-অভ্যাসের বীজ বপনের এটাই শ্রেষ্ঠ সময়। তার মধ্যে আদর্শ পুরুষ ও আদর্শ নারীর চরিত্র এখনই জাগিয়ে রাখা যায়।

শিশুর কিডনি রোগ ও আমাদের প্রত্যাশা


world-kidney-day৮ মার্চ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব কিডনি দিবস। এবারের দিবসের স্লোগান হচ্ছে: ‘কিডনি দান করুন এবং জীবন বাঁচান’। কিন্তু এই মহৎ স্লোগানের মর্মকথা সম্পর্কে আমাদের বাংলাদেশে কত জন মানুষ সচেতন আছি? আমাদের রাষ্ট্রব্যবস্থা, সমাজ, বিভিন্ন ধরনের গণমাধ্যম ও জনগণ কি অবগত আছে, বাংলাদেশে শিশু কিডনি রোগীর সংখ্যা কত? এর মধ্যে কাদের কিডনি সংযোজন প্রয়োজন, কারা কিডনি দান করতে পারে এবং বাংলাদেশে বিকল কিডনি শিশু রোগীদের কিডনি সংযোজনের কোনো বন্দোবস্ত আছে কি? সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ব্যাপারে যদি সমাজে সচেতনতা ও দেশে বিকল কিডনি শিশু রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা বৃদ্ধি করা না যায়, তবে দারিদ্র্যক্লিষ্ট বাংলাদেশের বিকল কিডনি শিশু রোগীদের সংখ্যাগরিষ্ঠ অংশ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হবে।

যে শিশুর অটিজম আছে


autismশিশুর ব্যাপক বিকাশের সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে অটিজম। অটিজম আছে এমন শিশু অন্যের সঙ্গে সঠিকভাবে সামাজিক সম্পর্ক রক্ষা করতে পারে না। তার আচরণের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সাধারণত শিশুর বয়স তিন বছর হওয়ার আগেই অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়। ছেলেশিশুদের মধ্যে অটিজম হওয়ার হার মেয়েশিশুদের চেয়ে প্রায় চার গুণ বেশি। অটিজমের সাধারণ লক্ষণগুলো হচ্ছে শিশুর ভাষা শিখতে সমস্যা, অপরের চোখে চোখ না রাখা, অন্যের সঙ্গে মিশতে না চাওয়া, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, অন্যের বলা কথা বারবার বলা, একই কাজ বারবার করা, নিজের শরীরে নিজে আঘাত করা, নিজস্ব রুটিন মেনে চলা, শব্দ বা আলোর প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতা, হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা ইত্যাদি।

শিশুকে ওষুধ খাওয়াবেন কীভাবে


feeding-childবাচ্চাকে নিরাপদে ওষুধ সেবন খুব সহজ কাজ নয়। বিশেষত ছোট্ট শিশুর ওষুধের ডোজ খানিক কম বা বেশি হলে তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এসব কথা শোনার পর। শিশুকে ওষুধ সেবনের আগে নিশ্চিত হওয়া চাই, কোনটার প্রয়োজন আছে, কোনটার নেই। মা-বাবার জানা উচিত, শিশুর আরোগ্য লাভে ওষুধ ব্যতিরেকে অনেক চিকিৎসা ব্যবস্থাপনা আছে, যা ওষুধের তুলনায় অনেক বেশি কার্যকর যেমন, ফ্লুতে আক্রান্ত শিশুকে—  যথেষ্ট বিশ্রাম দিন, এতে তার শরীর ক্ষতি সামলিয়ে ওঠার পথ পাবে।  প্রচুর পরিমাণে পানীয় ও তরল খাবার খাওয়ানো (পানীয় জল, জুস)—ডায়রিয়া, বমি ঘনঘন, শ্বাস-প্রশ্বাসে ও সর্দিজল ঝরাজনিত পানিস্বল্পতা দূর হবে।

ডোরেমন আসক্তি ও শিশুদের চোখের সমস্যা


doremonকার্টুন ছবি ডোরেমন দেখা নিয়ে বিস্তর লেখা হচ্ছে সংবাদপত্রে। বিশেষজ্ঞ চিকিৎসকেরাও এ সংক্রান্ত সমস্যা নিয়ে আসা শিশু রোগী পাচ্ছেন।জনস্বাস্থ্যের পরিপ্রেক্ষিত বিবেচনায় বিষয়টি গুরুত্বপূর্ণ। এ নিয়ে স্বাস্থ্যকুশলের এবারের মূল রচনা
চার বছর বয়সী ছোট্ট শিশুকে নিয়ে এসেছেন তার মা-বাবা। তাঁদের দুশ্চিন্তা শিশুটি কয়েক দিন যাবৎ চোখ মিটমিট করছে। কেমন জানি অদ্ভুত আচরণ তার। আমার কক্ষে প্রবেশের পর শিশুটিকে তার আপনমনে বিচরণ করতে দেখি। মা-বাবার কাছ থেকে উপসর্গ শোনে মনে হলো শিশুটি কাউকে অনুসরণ করছে।
আমি শিশুর মাকে প্রশ্ন করি, ‘ও টেলিভিশন দেখে কি না?

ঘুম থেকে উঠে খালি পেটে জলপান ও কুশল


jolpanপ্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।
বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন।
মাথা ধরা, শরীর ব্যথা, হূদ্যন্ত্রের সমস্যা, আর্থ্রাইটিস, দ্রুত হূৎস্পন্দন, মৃগীরোগ, স্থূলতা, ব্রংকাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ, বমি, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, পাইলস, ডায়াবেটিস, কোষ্ঠবদ্ধতা, চোখের রোগ, নাক ও গলার রোগ ঋতুস্রাব সমস্যা— সবগুলোতে এই জলপান চর্চা বড় উপকারী।

দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না


teaমানুষ পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা-স্পৃহা চঞ্চল হলে চাতকের মতো চা পানের জন্য উদগ্রীব হন অনেকে। চা পান না করা পর্যন্ত যেন শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটে না।
চা যে হিতকরী পানীয়, তা এখন অনেকেই জেনেছেন। চায়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও অন্যান্য যৌগ।
গবেষণায় দেখা গেছে, চা পান করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার হয়, এমনকি কোষের ক্ষতি, জরা অনেকটাই হ্রাস পায়।

রক্তচাপ মাপা

উচ্চ রক্তচাপের নিয়মিত চিকিৎসা করানো জরুরি। চিকিৎসা করে তা ১৪০/৯০ মিলিমিটার পারদের নিচে রাখতে হয়। তবে ডায়াবেটিক ও কিডনি রোগীদের জন্য রক্তচাপ ১৩০/৮০ মিলিমিটারের নিচে রাখতে হবে। রক্তচাপ মাপার সময় বসে দুই হাতেই মাপতে হবে এবং মাপার আগে মিনিট দশেক বিশ্রাম নেওয়া ভালো। দুই হাতের রক্তচাপ দুই রকম আসতে পারে। তেমন হলে দুই হাতের গড় করে নিলে সঠিক মাপ পাওয়া যাবে। সকালে রক্তচাপের ওষুধ খাওয়ার আগে কিংবা ব্যায়াম করা বা চা- কফি খাওয়ার এক ঘণ্টার মধ্যে মাপা উচিত নয়। সাধারণভাবে সকালে রক্তচাপ বেশি এবং সন্ধ্যায় কম থাকে।
রাজিয়া সুলতানা মাহমুদ
অধ্যাপক, কার্ডিওলজি ল্যাবএইড হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১২

রক্তে কোলেস্টেরল

হূৎপিণ্ডের নিজস্ব রক্তসঞ্চালনকারী ধমনির নাম করোনারি ধমনি। চর্বি জমে এই ধমনিগুলো সরু হয়ে যায়, ফলে হূৎপিণ্ডের মাংসপেশিগুলো পর্যাপ্ত রক্তপ্রবাহ পায় না। এই অবস্থাকে বলে করোনারি ধমনির রোগ। হূৎপিণ্ডের রক্ত সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাক্সন হয়। রক্তে কোলেস্টেরল বেশি থাকলে, রক্তচাপ বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে, অলস জীবন কাটালে করোনারি ধমনির রোগ হয়।
রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ ১০০ মিলিগ্রাম/ডিএলএর কম এবং এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ ৪০ মিলিগ্রাম/ডিএলএর বেশি থাকলে সবচেয়ে ভালো। ৪০ বছরের বেশি বয়সী সবারই রক্তের কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করা উচিত।
মোহাম্মদ হায়দার আলী
অধ্যাপক মেডিসিন বিভাগ এবং বিভাগীয় প্রধান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা
রক্তে কোলেস্টেরল

ছুটির দিনে হঠাৎ প্রয়োজনে- ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের খোঁজখবর

যেকোনো সময় অসুস্থ হয়ে পড়লে ওষুধের খোঁজে যেতে হবে ফার্মেসিতে। কিন্তু সব ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকে না। সব সময় খোলা থাকে—এ রকম ফার্মেসির ঠিকানা-নম্বর হাতের কাছে থাকলে মন্দ হয় না। দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে—সারা দেশের এ রকম কিছু ফার্মেসির নাম-ঠিকানা দেওয়া হলো।
ঢাকা:
আল হেলাল মেডিসিন কর্নার, মিরপুর-১০, ঢাকা। ফোন: ৯০০৬৮২০, ৯০০৮১৮১,
সেন্ট্রাল ফার্মা, গ্রিনরোড, ঢাকা। ফোন: ৯৬৬০০১৫-১৮,
চাওয়া পাওয়া ফার্মেসি, মিরপুর, ঢাকা, ফোন: ৮১১৩০১০, ৮১১৮৫২২,
ল্যাব এইড ফার্মেসি, ফোন: ৮৬১০৭৯৩,
এ এম স্টোর, শাহবাগ বিপণিবিতান,
লাজ ফার্মা, কলাবাগান, ঢাকা, ফোন: ৯১১০৮৬৪,

join fb

Join Me On Facebook
^ Back to Top